০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে হাতিরঝিলের লেকে মাইক্রোবাস

রাজধানীর হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস লেকের পানিতে পড়ে গেছে। শনিবার সকালে পুলিশ প্লাজা সংলগ্ন এলাকায় একটি ব্রিজের রেলিং ভেঙে মাইক্রোবাসটি পানিতে পড়ে যায়।

তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছ পুলিশ।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকালে হাতিরঝিল পুলিশ প্লাজা সংলগ্ন এলাকায় ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে লেকের পানিতে পড়ে যায়। পরে চালক দরজা খুলে বের হয়ে আসেন।

চালক সামান্য আহত হয়েছেন জানিয়ে ওসি বলেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিল না।

এদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল হক জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে।

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

নিয়ন্ত্রণ হারিয়ে হাতিরঝিলের লেকে মাইক্রোবাস

প্রকাশিত : ০২:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮