০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

গাছের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে নারী নির্যাতন!

সাতক্ষীরায় বিবস্ত্র করে গাছের সাথে বেঁধে এক নারীকে নির্মমভাবে নির্যাতন করেছেন প্রতিবেশীরা। শনিবার বিকালে সদর উপজেলার ভাড়ুখালি গ্রামের নিমতলা এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আব্দার রহমান ও তার ভাই যথাক্রমে মুজিবর রহমান ও আজিবর রহমান শনিবার বিকালে ওই গৃহবধূকে আটক করে তাদের বাড়ির উঠানের ছোট একটি আমগাছের সাথে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন চালায়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানকে জানান স্থানীয়রা। সাথে সাথে সদর থানার এসআই কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীকে উদ্ধার করে।

সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দার রহমান, তার স্ত্রী, ছেলে ফিরোজ হোসেন ও মজিবর রহমানসহ চার জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

গাছের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে নারী নির্যাতন!

প্রকাশিত : ১১:২৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮