রাজধানীতে তরঙ্গ প্লাস বাসের ধাক্কায় মনির (১৭) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
রবিবার রাত ৯টার দিকে রামপুরা-ডেমরা রুটের সড়কের ত্রিমোহনী (মেরাদিয়া হাটের পর) ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির রাজধানীর নন্দিপাড়া বড় বটতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং নগরীতে অটোরিকশা চালাতেন।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, তরঙ্গ প্লাস বাসটি এক অটোরিকশাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন চালক। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জনতা বাসটিতে আগুনে দিয়ে জ্বালিয়ে দেয়। এসময় ঘটনাস্থল থেকে পলিয়ে যায় বাসটির চালক ও হেলপার।
























