০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

গাংনীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

গাংনীতে পৃথক ঘটনায় রকিবুল ও সাহাবউদ্দীন নামে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার হাড়িয়াদহ ও চরগোয়ালগ্রামে এসিড ও বিষপানে এ মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রকিবুল ইসলাম একটি মিনি ট্রাকে চড়ে বাড়ি আসছিলেন। ওই ট্রাকের মধ্যে একটি এসিডের বোতল ছিল। পানি ভেবে ওই বোতলের পানি পান করেন তিনি। পরে অসুস্থ হলে তাকে গাংনী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি দেখে পরের দিন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার আরো অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রকিবুল ইসলাম গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের বিছার উদ্দীনের ছেলে।

অপরদিকে পারিবারিক কোলহের জেরে উপজেলার চরগোয়াল গ্রামের হিফাজ সর্দ্দারের ছেলে সাহাবউদ্দীন বিষপান করে। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় গাংনী হাসপাতালে তার মৃত্যু হয়।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

গাংনীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

প্রকাশিত : ০৯:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮