০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

রায়েরবাজারে অ্যাপার্টমেন্টের গ্রিল কেটে চুরি

রাজধানীর রায়েরবাজারে একটি অ্যাপার্টমেন্টের গ্রিল কেটে চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রায়েরবাজারের বাংলা সড়কের ২৮৪/এ, ধানশীষ অ্যাপার্টমেন্টের দোতলায় ব্যবসায়ী আবদুল্লাহ ইবনে আকরামের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, রাত দুইটার দিকে তিনি স্বপরিবারে ঘুমিয়ে যান। ভোরে ঘুম থেকে উঠে দেখেন গেস্ট রুমের জানালার গ্রিল কাটা। আলমারির জিনিসপত্র তছনছ করা হয়েছে। বেডরুমের আলমারিতে রাখা ১০ হাজার টাকা ও বিছানা থেকে দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি হাজারীবাগ থানায় একটি জিডি করেছেন।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

রায়েরবাজারে অ্যাপার্টমেন্টের গ্রিল কেটে চুরি

প্রকাশিত : ১১:০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮