০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

একাধিক বিয়ে করায় ছেলেকে খুন করলেন বাবা

লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক বিরোধের জের ধরে মো. সাগর নামে এক ছেলেকে কুপিয়ে হত্যা করেছে তার বাবা বেলায়েত হোসেন ভূঁইয়া। মঙ্গলবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

সোমবার রাতে পৌর শহরের মধুপুর এলাকার হারিস ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। রাতেই বেলায়েত হোসেনকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর পৌর শহরের মধুপুর এলাকায় ছেলেসহ এক সঙ্গে থাকতেন পরিবারের সবাই। নিহত ছেলে মা-বাবার অমতে একাধিক বিয়ে করায় প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। রাতে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবা বটি দিয়ে ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাকে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রায়পুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোলাইমান বলেন, হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

একাধিক বিয়ে করায় ছেলেকে খুন করলেন বাবা

প্রকাশিত : ১২:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮