১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

খাগড়াছড়িতে ট্রাক উল্টে চালক নিহত

খাগড়াছড়ি জেলা সদরের জিরোমাইল এলাকায় মালবাহী ট্রাক উল্টে মো. বাহার (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাহারের বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়ী এলাকায়।

জানা যায়, সীতাকুন্ড থেকে ময়দাবাহী ট্রাকটি খাগড়াছড়ি আসছিল। খাগড়াছড়ির প্রবেশ মুখে জিরো মাইল নামক এলাকার পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বাহার মারা যান। এসময় আহত হন দুলাল (৪৫) মানে এক সেলস ম্যান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাৎ হোসনে টিটো বলেন, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

খাগড়াছড়িতে ট্রাক উল্টে চালক নিহত

প্রকাশিত : ০৯:৫০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮