০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

কলাপাড়ায় খাবার খেয়ে ১৪ জন অসুস্থ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে খাবার খাওয়ার পর অন্তত ১৪ জন অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ ব্যক্তিদের মধ্যে আটজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অসুস্থরা হলেন- রাহিমা বেগম (৬২), জাহানারা বেগম (৩১), রেশমা আক্তার (২৭), শাহিদা বেগম (২০), রাতুল (১২), অহিদুল (১০), মিম (৯) ও সানজিদা বেগম (১০)। একজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পাঁচজুনিয়া গ্রামের মো. রিয়াজ উদ্দিন জানান, তাঁর বোন আলপিনা বেগম গত শনিবার মারা যান। এ কারণে পাশের বাড়ি থেকে তাঁর বোনের বাড়ির লোকজনকে সোমবার দুপুরের খাবার দেওয়া হয়। বাড়ির লোকজন এই খাবার খায়। সোমবার বিকেল থেকে তাঁরা অসুস্থ হতে থাকেন। তাঁদের বমি ও পাতলা পায়খানা হয়। মঙ্গলবার অসুস্থ সবাইকে হাসপাতালে নেওয়া হয়।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জে এইচ খান লেলীন বলেন, খাবারের কারণে লোকজন অসুস্থ হয়েছে বলে মনে হচ্ছে। খাবারে হয়তো কোনো সমস্যা ছিল। তাদের সুস্থ হতে দু-এক দিন সময় লাগবে।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

কলাপাড়ায় খাবার খেয়ে ১৪ জন অসুস্থ

প্রকাশিত : ১১:৩১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮