টাঙ্গাইলের ঘাটাইলে গাঁজাসহ শিপন তালুকদার (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। বুধবার সকালে উপজেলার নজুমবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিপন তালুকদার (৪২) একই এলাকার মৃত তায়েব আলী তালুকদারের ছেলে। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর কমান্ডার রবিউল ইসলাম বলেন, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নজুমবাগ এলাকায় অভিযান চালিয়ে শিপন তালুকদারকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে গাঁজা অবৈধভাবে সংগ্রহ পূর্বক ঘাটাইল থানা এলাকাসহ টাঙ্গাইল জেলার আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী গাঁজা সরবরাহ করত।



















