০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

বগুড়ায় ফেন্সিডিল- মদ ও বিয়ারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় অভিযান চালিয়ে ফেন্সিডিল, দেশী-বিদেশী মদ ও বিয়ারসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বুধবার বিকেলে শহরের কলোনী এলাকা থেকে এদেরকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলো, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া এলাকার নুরুন্নবীর ছেলে মোঃ মামুন হোসেন (২৪), বগুড়া সদর উপজেলা নওশেদপুর এলাকার হান্নান তালুকদারের ছেলে
মোঃ রাকিব তালুকদার (১৯), গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকার আনিছ তালকদারের ছেলে বাবু তালুকদার (১৯) এবং জেলার সারিয়াকান্দি উপজেলার চর ফাজিলপুর এলাকার আব্দুল গফুরের ছেলে মোঃ গোলাম মোস্তফা @ বাবু (২৫)। সকলেই কলোনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান জানান, তাদের একটি দল শহরের কলোনী এলাকার গ্রামস্থ জনৈক মোঃ মিলন এর পাকা টিনসেট বাড়ীর মেইন গেইট এর সামনে অভিযান পরিচালনা করে ৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল, ৯.৫ লিটার দেশীয় চোলাইমদ, ৭৫০ মিঃলিঃ বিদেশী মদ, ২ ক্যান বিদেশী বিয়ার, ৩টি মোবাইল ও মাদক বিক্রয়ের নগদ ২৫৫ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গেস্খফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল, বিদেশী বিয়ার, দেশী চোলাই মদ ও বিদেশী মদ বগুড়া জেলার বিভিন্ন থানা এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় ফেন্সিডিল- মদ ও বিয়ারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ০৮:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮