০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

আশুলিয়ায় ২ কিশোরীর লাশ উদ্ধার

আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় দুই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে আশুলিয়া বাজারের আশুলিয়া ইটভাটা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত একজনের পরনে স্কুল ড্রেস ছিল। তাদের বয়স ১৫ থেকে ১৬ হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার বিকেলে ওই দুইজনের লাশ দেখে স্থানীয় জেলেরা আশুলিয়া থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতরা দুজনই স্কুলছাত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করা হবে।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

আশুলিয়ায় ২ কিশোরীর লাশ উদ্ধার

প্রকাশিত : ১০:২২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮