গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার তারাশী ব্রিজের উপর থেকে ইয়াবাসহ মো. স্বাধীন দাড়িয়া (২২), মো. মেহেদী হাসান আকাশ (২৩) ও মনির গাজী (২৫) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত স্বাধীন দাড়িয়ার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



















