১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২জনের

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কোরপাই ও কালাকচুয়ায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামগামী মুরগী বহনকারী একটি মিনি কাভার্ডভ্যান কোরপাই এলাকায় এসে দাঁড়ানো এক ট্রাককে সামনে থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়।

কাভার্ড ভ্যানের চালক আবু সেলিম ঘটনাস্থলেই মারা যান। সেলিম শেরপুর জেলার ভারেরা গ্রামের অজিউদ্দিনের ছেলে।

এছাড়া সকাল ৭টার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা রাতের কোনো এক সময়ে গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২জনের

প্রকাশিত : ১২:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮