০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

দুই বাসের চাপায় নারীর মৃত্যু

সিরাজগঞ্জের বাস টার্মিনালে দুই বাসের চাপায় সাথী খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ পৌর এমএ মতিন বাস টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী খাতুন সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামের নুর-এ আলমের স্ত্রী।

নিহতের স্বামী নুর-এ-আলম জানান, ছেলেকে স্কুলে দিতে বাস টার্মিনালের মধ্যদিয়ে হেঁটে যাচ্ছিলেন সাথী খাতুন। এ সময় বাস দুটি বিপরীত দিকে চলতে শুরু করলে চাপায় পড়ে গুরুতর আহত হন সাথী। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

দুই বাসের চাপায় নারীর মৃত্যু

প্রকাশিত : ০৩:২৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮