১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

রাণীনগরে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র,গুলি ও মাদকসহ ৪জন আটক

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে একটি বিদেশী পিস্তল,৫ রাউন্ড গুলি, ৯ শত পিচ ইয়াবা ও ২৫ গ্রাম হেরোইনসহ ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতের প্রথম প্রহরে তাদেরকে আটক করা হয় । আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করে গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানাপুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানাগেছে, জেলা গোয়েন্দা পুলিশের একটি টহল দল রাণীনগর উপজেলায় মাদক,সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলার লোহাচুড়িয়া গ্রামে বুধবার রাতের প্রথম প্রহরে অভিযান চালায়। এসময় ওই গ্রামের সাদেক আলীর বাড়ী তল্লাশী করে তার জামায় আসিফ উল ইসলাম পলক (২৮) কে আটক করে। আটককালে তার বিছানার বালিশের নিচ থেকে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এঘটনায় বুধবার অস্ত্র মামলা দায়ের করে রাণীনগর থানাপুলিশে হস্তান্তর করে।

রাণীনগর থানাপুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করেছে। আটক আসিফ উল ইসলাম পলক রাণীনগর উপজেলার বরবরিয়া গ্রামের আক্তারুল ইসলাম বাবলুর ছেলে । এছাড়া ওই রাতেই গোয়েন্দা পুলিশের টহল দল রাণীনগর থেকে ফেরার পথে জেলা সদরের চকবুলাকী এলাকা থেকে ৯ শত পিচ ইয়াবা ও ২৫ গ্রাম হেরোইনসহ তিন জনকে আটক করে।

আকটকৃতরা রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের ছাহের আলীর ছেলে শ্যামল (৩০),একই গ্রামের নেকার আলীর ছেলে নিশান (২৭) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা এলাকার এনামুল হকের ছেলে বাবর আলী (৫৫) বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

রাণীনগরে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র,গুলি ও মাদকসহ ৪জন আটক

প্রকাশিত : ০৮:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮