০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

রাজধানীর বনানীতে আজ ট্রেনের ধাক্কায় ভাজন আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সন্ধ্যায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।

টাঙ্গাইল কালিহাতি উপজেলার মৃত মোহাম্মদ আলীর ছেলে ভাজন আলী। বর্তমানে তিনি বিমানবন্দর এলাকায় থাকতেন।

অসাবধানতার কারণে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে জানিয়ে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. বিল্লাল হোসেন জানান, বনানী সৈনিকক্লাব এলাকার রেললাইনে ঢাকা থেকে খুলানাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ভাজন আলীর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে ঘটনার সময় ভাজন আলী মোবাইলে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

প্রকাশিত : ০৮:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮