০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

কড়া নিরাপত্তায় রাজধানীতে তাজিয়া মিছিল

পবিত্র আশুরার তাজিয়া মিছিল বের হয়েছে। শুক্রবার সকালে পুরান ঢাকা হোসাইনী দালান ইমাম বাড়া থেকে এ মিছিল বের হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ব্যাপক নিরাপত্তা ও সতর্ক ছিল। মিছিলটি পলাশি, নিউমার্কেটের রাস্তা হয়ে ধানমন্ডিতে অস্থায়ী কারবালায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, নিজস্ব উদ্যোগে প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক  মিছিলের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য নিয়োজিত আছে। প্রত্যেক বছর যে পরিমাণ লোক তাজিয়া মিছিলে অংশ নেন, এবারও সেরকম, প্রায় হাজার খানেক লোক তাজিয়া মিছিলে অংশ নিয়েছেন। তবে অন্যবারের মতো এবারও তাজিয়া মিছিলে প্রবেশের সময় দা, ছোরা, কাচি, বর্শা, বল্লম, তরবারি ও টিফিন ক্যারিয়ার ব্যাগ বহন করেননি মিছিলে অংশ নেওয়া লোকজন। একই সঙ্গে মিছিলে ১২ ফুটের বেশি উচ্চতার নিশান ব্যবহার করা হচ্ছে না। আবার মিছিলে সবার মুখে ছিল হায় হোসেন হায় হোসেন ধ্বনি।

রেওয়াজুল ইসলাম বলেন, ‘প্রতিবারই মিছিলে অংশ নেই। এটি আমাদের ধর্মেরও প্রতিক।’

এদিকে পুরান ঢাকায় হোসাইনী দালান থেকে তাজিয়া মিছিল হলেও মোহাম্মদপুর, মিরপুর, বকশিবাজার, লালবাগ, পল্টন, মগবাজার থেকেও আশুরার মিছিল বের হবে। এসব মিছিলে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হোসাইনী দালান ইমামবাড়ার সুপারিনটেনডেন্ট এম এম ফিরোজ হোসাইন গণমাধ্যমকে জানান, এবার তাজিয়া মিছিলের আয়োজন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে ব্যাপক সহযোগিতা পেয়েছি। আমরাও সেভাবে করছি। আল্লাহর রহমতে কোন অসুবিধা হবে না।’

উল্লেখ্য, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার সারা দেশে পবিত্র আশুরা উদযাপিত হচ্ছে। আশুরা মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের একটি দিন। হিজরির সাল অনুসারে ১০ মহররম কারবালায় হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটি সারা বিশ্বে মুসলমানরা পালন করেন।

মিছিলে দা-বল্লম নেই

ঢাকা মহানগর পুলিশের নির্দেশনা মেনে তাজিয়া মিছিল করেছেন অংশগ্রহণকারীরা। শুক্রবার সকালের মিছিলে দা, ছোরা, কাচি, বর্শা, বল্লম, তরবারি ও টিফিন ক্যারিয়ার ব্যাগ ব্যবহার করতে দেখা যায়নি। মিছিলে সব বয়সী মানুষ অংশগ্রহণ করেন। তবে এ সময় তাদের সঙ্গে অন্যবারের মতো দা, ছোরা, কাচি, বর্শা, বল্লম, তরবারি ও টিফিন ক্যারিয়ার ব্যাগ বহন করতে দেখা যায়নি।

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

কড়া নিরাপত্তায় রাজধানীতে তাজিয়া মিছিল

প্রকাশিত : ০১:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮