১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

বান্দরবানে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বান্দরবা‌নের নাইক্ষ্যংছ‌ড়ি‌তে পু‌লি‌শের সঙ্গে কথিত বন্দুকযু‌দ্ধে আনোয়ার হোসেন প্রকাশ ওরফে বলি আনোয়ার (৪০) নামে এক ডাকাত নিহত হ‌য়ে‌ছে। এ সময় তার কাছ থে‌কে এক‌টি এল‌জি, একটি একনলা বন্দুক ও ছয়টি গু‌লির খোসা উদ্ধার করা হ‌য়।

বন্দুকযুদ্ধের সময় সুলতান ও জ্যো‌তি চাকমা না‌মে দুই পু‌লিশ সদস্য আহত হ‌ন। শুক্রবার রাত ২টার দিকে নাইক্ষ্যংছ‌ড়ি বাইশারীর ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত আনোয়ার কক্সবাজা‌রের রামু উপ‌জেলার ঈদগ‌ড়ের কোনাপাড়ার আবু ছৈয়দের ছে‌লে।

পু‌লিশ জানায়, রা‌তে ব্রিক ফিল্ড এলাকায় কিছু ডাকাত ডাকা‌তির প্রস্তু‌তি নিচ্ছিলো। গোপন সংবাদ পেয়ে বাইশারী তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ একেএম হা‌বিবুল ইসলামের নেতৃত্বে একদল পু‌লিশ সেখা‌নে গে‌লে ডাকাতরা পু‌লিশ‌কে লক্ষ্য ক‌রে গু‌লি ছোড়ে। এসময় পু‌লিশও পাল্টা গু‌লি চালায়। প‌রে পু‌লিশ ঘটনাস্থল থে‌কে অস্ত্রসহ আনোয়ারের লাশ উদ্ধার ক‌রে।

নাইক্ষ্যংছ‌ড়ি থানার ওসি মো. আলমগীর শেখ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

ট্যাগ :
জনপ্রিয়

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

বান্দরবানে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিত : ১১:০০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮