০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার বাটবাউর এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, সকালে বাটবাউর এলাকায় মানিকগঞ্জগামী একটি বাস আরিচাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ সময় পোশাক কারখানার নারী শ্রমিকবাহী বাসটি রাস্তার পাশের খাদে পড়ে কমপক্ষে ২০ বাস যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পাঠানো হয়। মরদেহ ময়নাদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত : ১২:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮