০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বাগেরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাগেরহাটের মোল্লাহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শাহদাত নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এসময় আরো অন্তত ১০ বাসযাত্রী আহত হন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার কেন্দুয়া এলাকার বিসমিল্লাহ ফিস ফিডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। নিহত শাহাদত খুলনার রূপসা উপজেলার শ্রীফলতা গ্রামের কামাল হোসেনের ছেলে।

বাগেরহাট হাইওয়ে পুলিশের এসআই মো. জামাল উদ্দিন বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গ্রীণ লাইন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা দিদার পরিবহনের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গ্রীণ লাইন পরিবহনের হেলপার শাহাদাত ঘটনাস্থলেমারা যান। এসময় আরো অন্তত ১০ যাত্রী আহত হন।

এসআই আরো জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশিত : ১২:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮