ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম হোসেন (৪২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বলুহর ডাকাততলার মাঠে এ ঘটনা ঘটে। সেলিম কোটচাঁদপুরের কাশিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে গুলির শব্দ শুনে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় সেলিমের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, ৪০ বোতল ফেন্সিডিল, ৩০০ পিস ইয়াবা ও নম্বরবিহীন একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।
বিবি/জেজে


















