চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানা এলাকায় একটি প্রাইভেট কার, নোহা মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ‘দি কিং অব চিটাগং’ ক্লাবের সামনে রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রাইভেট কারে থাকা মো. ফারদিন (১৮) ও সিএনজি অটোরিকশার চালক মো. হানিফ (৪০)। ফারদিন নাসিরাবাদ বাটাগলি এলাকার আবুল বশর মিলনের ছেলে ও হানিফ হালিশহরের ব্রিকফিল্ড এলাকার মো. মুস্তফার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, পাহাড়চূড়ার ওই ক্লাব থেকে নোহা নামছিল আর প্রাইভেট কারটি ঢুকছিল। সিএনজি অটোরিকশাটি ওই দুই পরিবহনের পাশে ছিল। এমন সময় ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত দুজনকে চমেক হাসপাতালে রাত দুইটার দিকে ভর্তি করা হয়। পরে দুজনই ভোরের দিকে মারা যান।
বিবি/জেজে


















