১০:৫২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন

পাবনার ঈশ্বরদীতে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই মোশারফ হোসেন (২৭) খুন হয়েছেন। ঘটনার পর থেকে বড় ভাই লিখন মন্ডল পলাতক।

রবিবার ভোরে সাহাপুর উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ ওই এলাকার ইউনুস আলীর ছোট ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহের জেরে ভোরে ঘুমন্ত অবস্থায় ছোট ভাই মোশারফকে বড় ভাই লিখন মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাহাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মতলেবুর রহমান মিনহাজ ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখনো মরদেহ পাবনা মেডিকেল কলেজ (পমেক) হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে বাড়িতে আনা হবে।

বরাত দিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বিষয়টি জানা যায়। তবে নিহত মোশারফের পরিবার থেকে থানায় এখনো কিছুই জানানো হয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত : ১২:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮