১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

দৌলতপুরে মাকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে নিজ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলে বিরুদ্ধে। নিহতের নাম বানুয়ারা খাতুন (৪৫)। পুলিশ ঘাতক ছেলে জুয়েলকে (২৮) আটক করেছে।

রবিবার বেলা ১২টার দিকে উপজেলার খলিসাকুণ্ডি ইউনিয়নের আংদিয়া কাচারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বানুয়ারা খাতুন ঐ গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

জানা গেছে, নেশার টাকার জন্য জুয়েল নিয়মিত অশান্তির সৃষ্টি করে। রবিবার বেলা ১২টার দিকে নেশার টাকা দিতে না চাওয়ায় জুয়েল তার মাকে হাসুয়া দিকে কোপ দিয়ে জখম করে। হাত দুটো কেটে দেয়ে। চিত্কার করলে কোদাল দিয়ে মাথায় ও মুখে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

দৌলতপুর থানার ওসি শাহদারা খান জানান, লাশ উদ্ধার করে কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জুয়েল তাকে কুপিয়ে হত্যা করেছে।

ট্যাগ :
জনপ্রিয়

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

দৌলতপুরে মাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০৩:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮