০৫:২২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

পদ্মাতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর সুজানগর উপজেলার সাতবাড়ীয়া এলাকার পদ্মা নদী থেকে নাইম হোসেন (০৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দীঘি গোহাইলবাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র।

সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম শামসুল আলম জানান, এদিন দুপুরে জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখে মরদেহটি উদ্ধার করে।

সুজানগর থানা অফিসার ইনচার্জ শরিফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই মরদেহটি নিয়ে যায় তার স্বজনেরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দীঘি গোহাইলবাড়ী থেকে পদ্মা নদীর অপরপাড়ে আট জন যাত্রী নিয়ে একটি নৌকা ভাদুরডাঙ্গি গ্রামে যাবার পথে প্রবল স্রোতের টানে নৌকাটি উল্টে যায়। এ সময় নৌকার পাঁচ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই শিশুসহ তিন জন নিখোঁজ হয়।

চরতারাপুর ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল জানান, ঘটনার তিন দিন পর এক জনের মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ অপর আরো দুই জনের সন্ধান এখনো পাওয়া যায়নি।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

পদ্মাতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৭:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮