১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সাতক্ষীরায় ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া এলাকার একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

তালা থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তালা উপজেলার তেঁতুলিয়া এলাকার খুলনা-পাইকগাছা সড়কের পাশে একটি ধান ক্ষেতে জমির মালিক সকালে ধান দেখতে যায়। এসময় জমির মালিক লাশটি দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে তালা থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, এই ব্যক্তি গত প্রায় এক সপ্তাহ ধরে এলাকায় ঘুরাঘুরি করছিল।

তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটি মুখে দাঁড়ি আছে এবং তার গায়ে কোনো জামাকাপড় ছিলো না।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরায় ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার

প্রকাশিত : ১১:৫৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮