০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

ইকবাল খন্দকারের উপস্থাপনায় ‘চিরসবুজ জাফর ইকবাল’

বাংলাদেশ চলচ্চিত্রের উজ্জ্বল এক নাম জাফর ইকবাল। অকাল প্রয়াত এই চিত্রনায়ককে নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে বিটিভির ঐতিহ্যবাহী অনুষ্ঠান ছায়াছন্দের বিশেষ একটি পর্ব ‘চিরসবুজ জাফর ইকবাল’।

পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার। লুৎফর রহমান রবিনের প্রযোজনায় নির্মিত এই পর্বে জাফর ইকবাল সম্পর্কে এমন কিছু তথ্য পরিবেশন করা হয়েছে, সেগুলো সম্পর্কে সাধারণ দর্শক খুব কমই অবগত। এ ছাড়া সংযোজন করা হয়েছে জাফর ইকবাল অভিনীত চলচ্চিত্রের দুর্লভ কিছু ফুটেজ এবং গান।

এ সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘জাফর ইকবাল চিরবিদায় নিয়েছেন দুই যুগেরও বেশি সময় আগে। এখনো তার সম্পর্কে মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। এই অনুষ্ঠানে আমরা এমন সব তথ্য সংযোজনের চেষ্টা করেছি, যেগুলো বর্তমান প্রজন্মের তো বটেই, পূরণ করবে ভবিষ্যৎ প্রজন্মের দর্শকদের আগ্রহও।’

ছায়াছন্দের বিশেষ পর্ব ‘চিরসবুজ জাফর ইকবাল’ আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিটিভিতে প্রচার হবে।

ট্যাগ :

গজারিয়ায় ফিলিং স্টেশন, খাদ্যগুদাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

ইকবাল খন্দকারের উপস্থাপনায় ‘চিরসবুজ জাফর ইকবাল’

প্রকাশিত : ০৩:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮