১২:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

জামালপুর জেলার ৫টি আসনেই নৌকার বিজয় চাই: মির্জা আজম

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, শেখ হাসিনা সরকারে থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। দেশের ব্যাপক উন্নয়ন হয়। আর খালেদা জিয়া সরকারে থাকলে দেশের মানুষ অশান্তিতে ভুগে। সারাদেশের ন্যায় জামালপুরেও ব্যপক উন্নয়ন হয়েছে, যা চোখে পড়ার মত।

উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামীলীগের নৌকা প্রতীককে আবারও বিজয়ী করতে হবে। ৫টি আসনেই আমি নৌকার বিজয় চাই।

গতকাল রোববার বিকেলে জামালপুর সদর উপজেলার অর্থনৈতিক অঞ্চলের আদর্শ বটতলা এলাকায় আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন সিআইপি নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মির্জা আজম এসব কথা বলেন।

রপ্তানি খাতে সাফল্যের স্বীকৃতি স্বরূপ বানিজ্যিকভাবে তৈরি পোশাক শিল্পখাতের শীর্ষ প্রতিষ্ঠান সিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জামালপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও জামালপুর সদর-৫ আসনের আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের গণসংবর্ধনায় দিগপাইত ইউনিয়ন আওয়ামীলীগ এ আয়োজন করে।

বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল করিম হীরা, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. এম.এ মান্নান খান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে বাংলাদেশের কোকিলকন্ঠী শিল্পি এম.পি মমতাজ ও ক্লোজআপ শিল্পি টুটুল লক্ষাধিক দর্শকের মন জয় করেন।

বিবি/ইএম

ট্যাগ :

কিংবদন্তি ফুটবলার রণজিৎ দাস আর নেই

জামালপুর জেলার ৫টি আসনেই নৌকার বিজয় চাই: মির্জা আজম

প্রকাশিত : ০৩:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮