১২:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

কালিহাতীতে এমপি সোহেল হাজারী মোটরসাইকেল শোডাউন

প্রায় দুই হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন দিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

পবিত্র হজ পালন শেষে কালিহাতীতে সোহেল হাজারীর আগমন উপলক্ষে এমপি’র সমর্থকরা রোববার  বিকালে এই মোটরসাইকেল শোডাউনের আয়োজন করেন।

মোটরসাইকেল শোডাউনটি এলেঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে এসে শেষে হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে সমাবেশে এমপি সোহেল হাজারী বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশে শান্তি থাকে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার কোন বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মাহমুদ পাকির আলী, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নরুন্নবী সরকার, সাধারণ সম্পাদক শাহ-আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক রাসেল ভূইয়া, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।

বিবি/ইএম

ট্যাগ :

কিংবদন্তি ফুটবলার রণজিৎ দাস আর নেই

কালিহাতীতে এমপি সোহেল হাজারী মোটরসাইকেল শোডাউন

প্রকাশিত : ০৪:১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮