পাবনা-২ আসনের নৌকা প্রতিকের কান্ডারী পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক তিন বারের এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আহমেদ তফিজ উদ্দিনের জেষ্ঠ্য পুত্র পাবনা-২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশি আহমেদ ফিরোজ কবির রোববার দিনভর গণসংযোগ করেন।
গণসংযোগ শেষে সুজানগরের হাটখালী ইউনিয়নের সৈয়দপুর বাজারে উঠান বৈঠকে বক্তব্যদেন। আওয়ামীলীগ নেতা আবুল হোসেনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্যদেন আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম তরুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা আওয়ামীলগের সদস্য অধ্যাপক শাজাহান আলী মন্ডল, আওয়ামীলীগ নেতা আইয়ুব আলী খান, আব্দুল আজিজ শেখ, জামাল হোসেন ফকির, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, ফজলুর রহমান, ছাত্রলীগ নেতা সোহেল, মিরাজ,তারেক, প্রমুখ।
এ ছাড়া রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, চাকুরীজীবি, শ্রমিক, পেশাজীবি ও এলাকার নারী সহ সকল শ্রেণীর জনগণ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে আহমেদ ফিরোজ কবির সরকারের সাফল্য ও উন্নয়েনের ৪৫ টি উদাহরণ দিয়ে বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনা আগামী একাদ্বশ সংসদ নির্বাচনে যদি আমাকে মনোনয়ন প্রদান করেন, তা হলে নির্বাচিত হয়ে দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো।
তিনি আরো বলেন আমার পিতা সাবেক এমপি মরহুম আহমেদ তফিজ উদ্দিনের আদর্শ ও সততা বুকে লালন করে দলীয় গুরুপের উর্দে থেকে নিষ্ঠার সাথে কাজ করতে চাই।
বিবি/ইএম




















