কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মানুষ মানুষের জন্য সামাজিক ফাউন্ডেশনের উদ্যোগে ষোলনল ইউনিয়নের বালীখাড়া আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয় ও ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাধারন জ্ঞান ও মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ পরীক্ষায় অংশগ্রহন করেন ১২৩জন শিক্ষার্থী। পরিচালনা করেন ফাউন্ডেশনের সভাপতি শামীম আহম্মেদ, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মাহাবুব হাসান ইমন, প্রচার সম্পাদক মো: শিমূল, নির্বাহী সদস্য খোকন, পাভেল।
এ পরীক্ষা ২২ সেপ্টেম্বর শনিবার সকাল ও বিকালে অনুষ্ঠিত হয়। ধারাবাহিকভাবে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে উক্ত পরীক্ষা অব্যহত থাকবে এবং কৃতকার্য পরীক্ষার্থীদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কৃত করে মূল্যায়ন করা হবে। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা উক্ত পরীক্ষায় অংশগ্রহন করতে পেরে মনের আনন্দ বহি প্রকাশ করেন।
বিবি/ইএম




















