১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

কেশবপুরে ৩০ কেজি ওজনের গুই সাপ উদ্ধার

যশোরের কেশবপুরে বন বিভাগ ৮ ফুট লম্বা ও প্রায় ৩০ কেজি ওজনের একটি গুই সাপ উদ্ধার করেছে।

উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, গুই সাপটি উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের একটি মাছের ঘের থেকে জেলেদের জালে ধরা পড়ে। জেলেরা সাপটি কেশবপুর মাছ বাজারে নিয়ে এলে খবর পেয়ে শনিবার রাতে বন বিভাগ উদ্ধার করে। গুই সাপটি দেখার জন্য বাজারে ভিড় জমে।

আজ সোমবার বিকেলে উপজেলা বন বিভাগ কর্মকর্তা মিজানুর রহমান জানান, গুই সাপ উভচর প্রাণী। এরা সাধারণত মাছ ও পোকা মাকড় খেয়ে জীবন ধারণ করে। সাপটি সন্ধ্যায় দক্ষিণাঞ্চলের একটি বড় নদীতে অবমুক্ত করা হয়।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

কেশবপুরে ৩০ কেজি ওজনের গুই সাপ উদ্ধার

প্রকাশিত : ০৮:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮