১২:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

মেসি রোনালদোকে ভোট দিলেও রোনালদো দেয়নি মেসিকে

এ বছরের ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ঘোষণা করা হয়েছে। এতে টানা ১০ বছর পর মেসি-রোনালদোকে পেছনে ফেলে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচ। সেরা কোচ হয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের কোচ দিদিয়ের দেশম।

এই পুরস্কারের জন্য ভোট দেয়ার সুযোগ পান বিশ্বের সব দেশের কোচ, অধিনায়ক ও একজন করে সাংবাদিক। সেই সূত্রে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ও পুরস্কার জয়ী ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচও ভোট দিয়েছেন। সেখানে প্রতিপক্ষ শিবিরের দুই ফুটবলার রোনালদো ও মদ্রিচকে ভোট দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু এই দুই ফুটবলারের তিনটি করে ভোটের একটি জোটেনি বার্সেলোনা তারকার কপালে।

ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, রোনালদো যথাক্রমে তার সাবেক সতীর্থ রাফায়েল ভারানে, লুকা মদ্রিচ ও বিশ্বকাপ জয়ী ফ্রান্সের তারকা গ্রিজম্যানকে ভোট দিয়েছেন। লুকা মদ্রিচের এক নম্বর ভোটটিও পেয়েছেন রাফায়েল ভারানে। অন্য দুটি ভোট রোনালদো এবং গ্রিজম্যানকে দিয়েছেন। অন্যদিকে লিওনেল মেসি তার তিনটি ভোট দিয়েছেন যথাক্রমে লুকা মদ্রিচ, কিলিয়ান এমবাপে ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

এ বছর শীর্ষ তিনের তালিকায়ও জায়গা হয়নি গত মৌসুমে ইউরোপের যেকোনো লিগের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির। এ নিয়ে স্বাভাবিকভাবে হয়েছে তীব্র বিতর্ক।

ট্যাগ :

মেসি রোনালদোকে ভোট দিলেও রোনালদো দেয়নি মেসিকে

প্রকাশিত : ০১:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮