০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ভাঙ্গায় মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার সকালে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

উপজেলার ব্রাহ্মনকান্দা এএস একাডেমির আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মো. মশিউর রহমান জাদু মিয়া। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটি সন্তানে জন্য তার মা হচ্ছে বড় শিক্ষক। আপনারা সন্তানের প্রতি সর্বদা নজর রেখে সুষ্ঠ পরিবেশে লেখাপড়ার ব্যবস্থা করবেন। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। অসৎ সঙ্গে পড়ে যাতে আপনার সন্তানটি মাদকের মরণ নেশায় না জড়িয়ে যায় সেদিকে শিক্ষক ও অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী মাহাবুর উর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোছা. আফসানা কাওছার, মানিকদাহ ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জামাল মাতুব্বর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ, উপজেলা একাডেমি সুপারভাইজার প্রলাদ বিশ্বাস, অনুষ্ঠানটি উপস্থাপন করেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক সাঈদুর রহমান বাবু।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ভাঙ্গায় মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত : ০২:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮