০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে নিজ দেশে তুলে ধরবে ৪ রুশ ব্লগার

বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে রাশিয়ার জনগণের সামনে তুলে ধরা এবং দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে সোমবার রাতে ঢাকায় পৌঁছেছে চার শীর্ষ রুশ ব্লগার। সফররত রুশ ব্লগাররা হলেন, আলেগ ক্রিকেট, দিমিত্রি লাজিকিন, ইরিনা গোল্ডম্যান এবং নিকিতা তেতেরেভ।

৮ দিনব্যাপী এই সফরের আয়োজন করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত রুশ প্রতিষ্ঠান এএসই গ্রুপ অব কোম্পানিজ বা এটমস্ত্রয়এক্সপোর্ট। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন-রসাটমের প্রকৌশল শাখা বিষয়টি নিশ্চিত করেছে।

সফরকালে ব্লগাররা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন স্থাপনা পরিদর্শন করার পাশাপাশি এদেশের জনগণ, জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করবেন। অর্জিত অভিজ্ঞতা তারা তাদের ব্লগে শেয়ার করবেন। ঢাকা, টাঙ্গাইল, মহাস্থানগড়, পাহাড়পুর, বাগেরহাট, সুন্দরবন, চট্টগ্রাম এবং বান্দরবানসহ বাংলাদেশের বিভিন্ন স্থান ভ্রমণ করার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া তারা বাংলাদেশ ও রাশিয়ার পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের অন্যতম নিদর্শন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন কাজও ঘুরে দেখবেন।

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে নিজ দেশে তুলে ধরবে ৪ রুশ ব্লগার

প্রকাশিত : ০২:৪৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮