নওগাঁর আত্রাই উপজেলায় ২০১৯-২০২০ ভিজিডি চক্রের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আত্রাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে ২০১৯-২০২০ দুস্থ মহিলা উন্নয়ন(ভিজিডি) চক্রের উপকার ভোগী নির্বাচন অবহিত করণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা দুস্থ মহিলা উন্নয়ন(ভিজিডি) চক্রের উপকার ভোগী নির্বাচন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ এবাদুর রহমান এবাদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত কমিটির সদস্য সচিব ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব-উন্নয়ন অফিসার ফজলুল হক,উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ একরামূল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) নভেন্দ্র নারায়ন চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার(ভার-প্রাপ্ত) আনোয়ার হোসেন,উপজেলা শিক্ষা অফিসার রোখসানা আনিছা, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম, হাটকালুপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিক, ভোঁ-পাড়া ইউপি চেয়ারম্যান জানবক্স সরদার, মনিয়ারী ইউপি চেয়ারম্যান আল্লা- মা-শেরই বিপ্লব, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু সহ উক্ত কমিটির সকল সদস্য গন।
বিবি/ইএম




















