১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

মুন্সিগঞ্জের মীরকাদিমে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল মালেক নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।এ সময় র‌্যাবের দুইজন সদস্য এএসআই মোর্শেদ ও নায়েক লোকমান আহত হয়।

র‌্যাব-১১’র কোম্পানি কমান্ডার মোহিতুল ইসলাম জানান, মঙ্গলবার শেষ রাত সাড়ে ৩টার দিকে মীরকাদিম পৌরসভার নগর কসবা এলাকায় তাদের টহল টিমের সাথে একদল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধ হয়। ১৫ মিনিট স্থায়ী হয় এই বন্দুকযুদ্ধ।

এক পর্যায়ে মাদকব্যবসায়ীরা পিছু হটে গেলে ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী মালেকের মৃতদেহ পড়ে থাকতে দেখে তারা।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, মালেকের বাড়ি সদরের দক্ষিণ ইসলামপুর এলাকায়। তার নামে ১১টি মাদক মামলা রয়েছে। মালেকের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ০৯:৫৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮