১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রামে ইউএস বাংলা বিমানের ক্র্যাশ ল্যান্ডিং

ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস-বাংলার একটি ফ্লাইটে ত্রুটি দেখা দেয়ায় সেটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করতে না পেরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রাশ ল্যান্ডিং করেছে। আজ বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফ্লাইটটির ল্যান্ডিং গিয়ার নামছিল না বলে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমকে জানিয়েছেন ফ্লাইটের পাইলট। বিমানটির সামনের নোজ হুইল কাজ না করায় বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই যাত্রীদের উদ্ধারে কাজ করছে বিমান কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক জসিম উদ্দিন জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে অবস্থান নেয়।

তবে ফ্লাইটের ভেতরের অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের স্টেশন ম্যানেজার গোলাম নাসের আজমী।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই জাহান বলেন, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির নোজ গিয়ার নামছিল না। এ কারণে কক্সবাজারে নামতে না পেরে চট্টগ্রামে আসে। নোজ গিয়ার না নামিয়েই এখানে নিরাপদে ল্যান্ড করেছে। আরোহীরা সবাই নিরাপদে আছে।

বিবি/জেজে

ট্যাগ :

রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের জনসভা

চট্টগ্রামে ইউএস বাংলা বিমানের ক্র্যাশ ল্যান্ডিং

প্রকাশিত : ০২:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮