১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছে। পাহাড়তলী থানার উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত সোলায়মান সবুজ ওরফে পিচ্চি (২৫) পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকায় থাকতেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, নিহত ডাকাত সবুজের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বেড়িবাঁধ এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালানো হয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ওই ডাকাত নিহত হয়।

তিনি বলেন, এ সময় অপু (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দু’টি বন্দুক, একটি দেশি এলজি, একটি খেলনা পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত : ১০:২৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮