০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরায় শিশুদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী জন্মদিন পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তনয়া, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতায়ু ও সুস্থতা কামনা করে তাঁর ৭২তম জন্মদিন পালন উপলক্ষে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজন করে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।

শিশুদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়াক আবু রায়হান তিতুর সভাপতিত্বে ও সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতির সঞ্চালনায় প্রাণবন্ত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ,সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর কৃষক লীগের আহবায়ক সামছুজ্জামান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগাঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আসিফ শাহাবাজ খাঁ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক রিয়াজুল ইসলাম, তালা উপজেলা আহবায়ক জাহিদুর রহমানসহ প্রমুখ। প্রাণোচ্ছ্বাস পরিবেশে অতিথিবৃন্দ শিশুদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন। তার আগে আলোচনা সভায় বক্তারা শেখ হাসিনার জীবন ও আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন।

বক্তারা শেখ হাসিনার নেতৃত্বে আগামীর উন্নত বাংলাদেশ গড়ার আন্দোলনে সকলের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

বিবি/ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সাতক্ষীরায় শিশুদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী জন্মদিন পালন

প্রকাশিত : ০৭:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮