০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

শুরু হয়েছে ৪০তম বিসিএসের আবেদন

শিক্ষাজীবন শেষে বিসিএস ক্যাডার হতে চান সবাই। তরুণ-তরুণীর স্বপ্নের ক্যারিয়ার গড়তে প্রকাশিত হয়েছে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি। সে অনুযায়ী শুরু হয়েছে আবেদন।

৪০তম বিসিএসে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন আবেদন শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা bpsc.teletalk.com.bd বা bpsc.gov.bd ওয়েবসাইটের বিপিএসসি-১ ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।

আবেদনের সময় ৩০০ বাই ৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল আকারের স্বাক্ষরের স্ক্যানকপি আপলোড করতে হবে।

আবেদন ফরম পূরণ শেষে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকা। তবে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ১০০ টাকা।

এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

জানা গেছে, ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। যার মধ্যে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা বাড়তেও পারে।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

শুরু হয়েছে ৪০তম বিসিএসের আবেদন

প্রকাশিত : ১২:১৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮