০৭:২০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

বিদ্যালয় সরকারি করায় আনন্দ শোভাযাত্রা

ঐতিহ্যবাহী শতায়ু বিদ্যাপীঠ যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি করায় টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

যদুনাথ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীন আনন্দ শোভাযাত্রাটি উদ্বোধন করেন। শোভাযাত্রাটি স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর হোসেনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- যদুনাথ মডেল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আহসান উদ্দিন মিয়া, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বাবু গোপেন্দ্র মহন সাহা, বাবু রমেন্দ্র নারায়ন শীল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ঐতিহ্যবাহী শতায়ু বিদ্যাপীঠ যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি করায় দেশনেত্রী শেখ হাসিনাকে আন্তরিক প্রাণ অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করি।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বিদ্যালয় সরকারি করায় আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত : ০২:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮