১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ঢাকায় আসছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী, রোহিঙ্গা ইস্যুতে

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি দুদিনের সফরে আগামীকাল রবিবার ঢাকায় আসছেন। এ সফরে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা দেখতে কক্সবাজারে যাবেন।
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী রবিবার সকালে একটি বিশেষ বিমানে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাত্রা করবেন।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর ঢাকায় ফিরে একই দিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করার কথা রয়েছে আহমেদ জাহিদ হামিদির। এছাড়া ওই বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলবেন।
মালয়েশিয়া বরাবরই রোহিঙ্গা ইস্যুতে সরব। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক সম্প্রতি জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়। নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে তার দেশ।
এরইমধ্যে বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা বিপন্ন রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া ত্রাণ সহায়তা পাঠিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

ঢাকায় আসছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী, রোহিঙ্গা ইস্যুতে

প্রকাশিত : ১২:৩৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭