০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, নিহত ১

ফরিদপুর-আলফাডাঙ্গা সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চন্দনা নদীতে পড়ে গেছে। এতে বাসটির একযাত্রী নিহত এবং ১৫ যাত্রী আহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে । আহতদের বোয়ালমারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকির হোসেন জানান, আলফাডাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি লোকাল বাস বোয়ালমারীর চতুল ইউনিয়নের চিতাঘাটা নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী চন্দনা নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। এছাড়া বাসটির ১৫ যাত্রী আহত হয়। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

ইউএনও আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার কাজে নামেন। বোয়ালমারী থানা পুলিশসহ প্রশাসনের লোকজনও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, নিহত ১

প্রকাশিত : ০২:৩১:২৪ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮