১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনকে দুদকের জিজ্ঞাসাবাদ

আরব বাংলাদেশ ব্যাংকের (এবি) মহাখালী শাখার ৩৮৩ কোটি ২২ লাখ ১০ হাজার ৩৬৩ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অন্য তিনজন হলেন পরিচালক ফিরোজ আহমেদ, সাবেক পরিচালক এম এ আউয়াল, প্রফেসর ডা. মো. ইমতিয়াজ হোসেন। সোমবার সকাল থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ২৮ জুন টাকা আত্মসাতের ঘটনায় রাজধানীর বনানী থানায় ৩৮৩ কোটি ২২ লাখ ১০ হাজার ৩৬৩ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপ-পরিচালক সামসুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন।

এতে সাবেক মন্ত্রী এম মোরশেদ খানসহ ১৬ জনকে আসামি করা হয়। মামলার তদন্তের স্বার্থেই ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের ১২ জনকে দুদকে তলব করা হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রকাশিত : ০২:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮