০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

গাছচাপা থেকে বাঁচতে গিয়ে ট্রাকচাপায় যুবক নিহত

যশোরের নাভারনে গাছের ডাল ভেঙে পড়ার সময় নিরাপদ স্থানে সরে যেতে গিয়ে ট্রাকচাপায় নুর হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন নিউ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর হোসেন শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের কদর আলীর ছেলে। এ ঘটনায় আসাদুল ইসলাম নামে অপর এক যুবক আহত হয়েছেন। তিনি একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

শার্শা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাভারন নিউ মার্কেটের পাশে তিনশ বছরের পুরনো শিশু গাছের একটি ডাল হঠাৎ ভেঙে পড়ে। এতে সেখানে থাকা লোকজন প্রাণ বাঁচাতে ছুটাছুটি করছিলেন। এ সময় প্রাণ বাঁচাতে মোটরসাইকেল নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় নুর হোসেন ও আসাদুল ইসলাম ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই নুর হোসেন নিহত হন ও আসাদুল ইসলাম মারাত্মকভাবে আহত হন।

খবর পেয়ে নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক এবং মোটরসাইকেলটি উদ্ধার করেছে। পরে বেনাপোল থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে পড়ে থাকা গাছের ডাল কেটে অপসারণ করে।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

গাছচাপা থেকে বাঁচতে গিয়ে ট্রাকচাপায় যুবক নিহত

প্রকাশিত : ০২:৪৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮