০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

চলে গেলে রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা কাপুর

হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকালে মারা গিয়েছেন প্রয়াত রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তার ছেলে রণধীর কাপুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রণধীর কাপুর সংবাদ সংস্থাকে বলেন, ‘আজ ভোর পাঁচটায় হৃদরোগে আক্রান্ত হয়ে আমার মা কৃষ্ণা রাজ কাপুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়সজনিত সমস্যা ছিল তার। আমরা গভীরভাবে শোকাহত।’

এদিকে তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সেলেবরা টুইট করে দুঃখ প্রকাশ করছেন। আমির খান লিখেছেন, ‘রাজ কাপুর ছিলেন সিনেমা তৈরির ইনস্টিটিউশন। আর কীভাবে জীবনে বাঁচতে হয় তার প্রতিষ্ঠান ছিলেন কৃষ্ণাজি।’ অনুপম খের টুইট করে কৃষ্ণাজির আত্মার শান্তি কামনা করেছেন।

এদিকে সোহা আলি খান বলেছেন, ‘আমি যে কয়েকবার তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি, তা আমার স্মৃতিতে থাকবে।’

১৯৩০ সালের ৩০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন কৃষ্ণা। ১৯৪৬-এ রাজ কপূরের সঙ্গে বিয়ে হয়েছিল তার ৷ তাদের পাঁচ সন্তান। ঋষি কাপুর, রণধীর কাপুর, রাজীব কাপুর, ঋতু নন্দা এবং রিমা কাপুর৷ চেম্বুর শ্মশানে কৃষ্ণার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ :

গজারিয়ায় ফিলিং স্টেশন, খাদ্যগুদাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

চলে গেলে রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা কাপুর

প্রকাশিত : ০২:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮