০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

বুড়িগঙ্গা থেকে তরুণীর গলিত মরদেহ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে এক তরুণীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার ফরিদাবাদ এলাকার সামনের বুড়িগঙ্গায় লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।

লাল গোলাপি রঙের সালোয়ার-কামিজ পরিহিত নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ বছর হবে। তবে এখন পর্যন্ত তার আর কোনো পরিচয় পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. আশরাফুল আলম জানান, রাতে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই বলেন, মরদেহটি পঁচে গলে যাওয়ায় শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।

বিবি/জেজে

ট্যাগ :

ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন

বুড়িগঙ্গা থেকে তরুণীর গলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০২:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮