০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

কুষ্টিয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলে বাদশা প্রামাণিককে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে অনাদায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে সোমবার দুপুরে এ রায় দেন।

কুষ্টিয়া কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৪ সালের ১৭ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামের নুরুল ইসলাম প্রমাণিকের ছোট ছেলে বাদশা প্রামাণিক ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের বড় ছেলে রাজা প্রামাণিক বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে সোমবার দুপুরে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অনাদায়ে পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য করেন বিচারক মো. আসাদুল্লাহ।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কুষ্টিয়ায় বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

প্রকাশিত : ০৩:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮