০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে নারীসহ জেএমবির ৩ সদস্য আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক নারীসহ জেএমবির ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব ১১ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব ১১ এর অধিনায়ক (সিও) কমান্ডার রাসেল আহমেদ কবির এ তথ্য জানান।

এর আগে রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকার ও ঢাকা ডেমরার পশ্চিম হাজীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- বরিশালের কাউনিয়া এলাকার রেজাউল করিম (২৮), বরিশালের বাকেরগঞ্জের জহিরুল ইসলাম পলাশ (২৭) ও চাঁদপুরের ফরিদগঞ্জের শাহনাজ আক্তার ওরফে সাদিকা ওরফে শাহানা (২৫)। আটকদের কাছ থেকে বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ছুরি, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

র‌্যাব ১১ এর অধিনায়ক (সিও) কমান্ডার রাসেল আহমেদ কবির জানান, গোপন বৈঠকের সংবাদে প্রথমে সিদ্ধিরগঞ্জ থেকে রেজাউল ও পলাশকে আটক করা হয়। এসময় রেজাউলের কাছ থেকে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে ওই নারীকে আটক করা হয়।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জে নারীসহ জেএমবির ৩ সদস্য আটক

প্রকাশিত : ০৩:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮